ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনার সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এছাড়া আসন্ন বইমেলাও আরও পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।


তিনি বলেন, কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হতে সুপারিশ করেছে।


প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার (২৪ জানুয়ারি) থেকে অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি অফিস চালানোর নির্দেশনাসহ রবিবার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ads
ads
ads

Our Facebook Page

↑